কাউন্সিল মস্ক টাওয়ার হ্যামলেটস-এর উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে দিনব্যাপী হেলথ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে । গত ২১ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ হেলথ ফেয়ারে ১৪টি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টল স্থাপন করে এবং দুই শতাধিক মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করেন । এই হেলথ ফেয়ারের সহযোগিতায় ছিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ইস্ট লন্ডন মস্ক।
সারাদিন অত্যন্ত আন্তরিক ও কমিউনিটি-বান্ধব পরিবেশে মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস চেক-আপ, ধূমপান ত্যাগে পরামর্শ, টকিং থেরাপী গ্রহণ করেন । এটি ছিলো সেবা গ্রহণের এক চমৎকার সুযোগ।
হেলথ ফেয়ার সফলভাবে সম্পন্ন করায় সকল অংশীদার, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউন্সিল মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক।





