Home কমিউনিটি সিলেট বিমানবন্দর সংলগ্ন এলাকায় আধুনিক বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি

সিলেট বিমানবন্দর সংলগ্ন এলাকায় আধুনিক বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি

47
0

সিলেট বিভাগের জনগণের উন্নত ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পূর্ব পাশে, কোম্পানীগঞ্জ সড়কের নিকটবর্তী এবং বক্সের ইটভাটার উত্তরাংশে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন সমাজসেবী ও জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এন আই খান।

তিনি বলেন, প্রস্তাবিত স্থানটি সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, দক্ষিণ সুরমাসহ সমগ্র সিলেট বিভাগের মানুষের জন্য সহজে যাতায়াতযোগ্য। হাসপাতালটি এ স্থানে প্রতিষ্ঠিত হলে বিভাগের লাখো মানুষ উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এন আই খান আরও উল্লেখ করেন যে, ঢাকা, সিলেট এবং চীনসহ বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকগণ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে রোগীদের চিকিৎসাসেবা দিতে সক্ষম হবেন। ফলে জরুরি ও বিশেষায়িত চিকিৎসা দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, পরিকল্পনাবিদ, চিকিৎসক এবং বিশিষ্ট চিন্তাবিদদের সমন্বয়ে একটি বিস্তারিত সম্ভাব্যতা (Feasibility) সমীক্ষা পরিচালনার আহ্বান জানান। তাঁর মতে, সিলেট বিভাগের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ সুবিধা এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় নিয়ে এ ধরনের একটি হাসপাতাল প্রতিষ্ঠা সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হবে।

এন আই খান সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়, নীতিনির্ধারক, চিকিৎসক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

-প্রেস বিজ্ঞপ্তি

পড়ুনঃ  বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকে'র সংবাদ সম্মেলন : মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে গুরুত্বপুর্ণ সুপারিশমালা উপস্থাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here