Home Uncategorised ফিলিস্তিনের নারী ও শিশুদের জন্য ফান্ড সংগ্রহ উত্তর ইংল্যান্ডের  শিশু ও কিশোরদের

ফিলিস্তিনের নারী ও শিশুদের জন্য ফান্ড সংগ্রহ উত্তর ইংল্যান্ডের  শিশু ও কিশোরদের

31
0

এম জি কিবরিয়া, লিডস

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের গণহত্যায় এ পর্যন্ত প্রায় চূয়াত্তর হাজার নিহত এবং লক্ষাধিক আহত নারী পুরুষ ও শিশুদের পরিবারগুলো প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য প্রাণপণ সংগ্রাম করে যাচ্ছে।
ফিলিস্তিনের অসহায় নারী ও শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ফরগটেন উইমেন চ্যারিটির সাথে ছোট ছোট পদক্ষেপে হেঁটে হেঁটে তহবিল সংগ্রহ করেছেন নর্থ ইংল্যান্ডের প্রধান শহর লিডসের কয়েক ডজন কোমলমতি শিশু-কিশোর। লিডসের মিনউড পার্কে গত তেরো জুন শনিবার অনুষ্ঠিত চারিটি ওয়াকের আনুষ্ঠানিক সমাপ্তি ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বাংলাদেশীদের পাশাপাশি অনেক পাকিস্তানি, আফ্রিকান এবং শ্বেতাঙ্গ মানুষও অংশ নিয়েছেন শিশুদের উৎসাহ জানাতে l এই প্রতিবেদকের সাথে আলাপকালে ফরগটেন উইমেন চ্যারিটির মুখপাত্র জানান, ওয়েস্ট ইয়র্কশায়ারের মধ্যে লিডসের শিশুরাই সর্বোচ্চ প্রায় সাত হাজার পাউন্ডেরও বেশী অর্থ সংগ্রহ করেছে, যা গাজায় পাঠানো হবে মানুষের কল্যাণে l
চ্যারিটি ওয়াক শেষে আয়োজকদের পক্ষ থেকে সোনালী রঙের সম্মাননা মেডেল পেয়ে শিশুরা ছিলো উল্লসিত l এবং এমন একটি মানবিক কাজে শিশুদেরকে শরিক করাতে অনুষ্ঠানে আগত অভিভাবকরাও ছিলেন আনন্দিত l অভিভাবকদের মতে, এই পদযাত্রাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে তহবিল সংগ্রহের পাশাপাশি আমাদের শিশুরা ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য নিপীড়িত মানবতার জন্য সংহতি প্রকাশের একটি উপায় শিখলো l তাছাড়া এই পদযাত্রা শিশুদেরকে আরো শিখিয়েছে, তাদের ছোট ছোট পদক্ষেপও একটি বড় পরিবর্তন আনতে পারে।

পড়ুনঃ  লক্ষীপুর সোসাইটি ইউকের নতুন কমিটি  ঘোষনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here