Home কমিউনিটি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ”— সাদিক কাইয়ুম

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ”— সাদিক কাইয়ুম

38
0

বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের সংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কাইয়ুম

লন্ডন, যুক্তরাজ্য | ২০ জুন

ডাকসু ভিপি ও জুলাই আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় মুখ সাদিক কাইয়ুম বলেছেন, “আমরা প্রবাসী ভাইবোনদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। জুলাইয়ের কঠিন দিনগুলোতে যখন খুনি হাসিনা সরকার গোটা বিশ্ব থেকে আমাদের বিচ্ছিন্ন করে গণহত্যা শুরু করেছিল, তখন প্রবাসীরা সর্বশক্তি দিয়ে আমাদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। রেমিট্যান্স শাটডাউনের মতো সাহসী কর্মসূচির মাধ্যমে আপনারা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরের বিরুদ্ধে সংগ্রামে আপনাদের অবদান অবিস্মরণীয়। সকলের সম্মিলিত লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ গঠনের এ যাত্রায়ও আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।”

শনিবার (২০ জুন) লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি হলরুমে বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য সফররত ডাকসু ভিপি সাদিক কাইয়ুমকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের সভাপতি ব্যারিস্টার আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ব্যারিস্টার ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ, এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে. এম. আবু তাহের চৌধুরী, টিভি ওয়ানের পরিচালক শায়েখ আব্দুর রহমান মাদানি, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, দাওয়াতুল ইসলামের সাবেক আমির মাওলানা এ কে এম মওদুদ হাসান, এমসিএ সেক্রেটারি জেনারেল নুরুল মতিন চৌধুরী, আন্তর্জাতিক আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার ইকবাল হোসাইন, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক অলিউল্লাহ নোমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নোমান আল আজমী।

পড়ুনঃ  সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে লন্ডনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

এছাড়া উপস্থিত ছিলেন সোসাইটি অব বাংলাদেশি সলিসিটরসের সভাপতি ব্যারিস্টার নুরুল গাফফার, ইএলএম-এর চেয়ারম্যান ড. আব্দুল হাই মোরশেদ, বিবিসিসিআই পরিচালক আবুল কালাম আজাদ, ফেইথ ইনস্পায়ারের প্রতিষ্ঠাতা সভাপতি হুসাইন সিপার, ব্যারিস্টার সাঈদ হাসান, ব্যারিস্টার খালিদ নূর, এমএইচ গ্লোবালের পরিচালক গোলাম মর্তুজা, বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটির ডায়াসপোরা টিমের পরিচালক সিরাজুল ইসলাম শাহীন, বিজনেস টিমের পরিচালক সুমন মাহমুদ, অ্যাকাউন্ট্যান্ট কমিটির তত্ত্বাবধায়ক আব্দুল লতিফ, মিডিয়া টিমের তত্ত্বাবধায়ক ড. শামসুল আলম গোলাপ, ইয়ুথ টিমের পরিচালক ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, অফিস বিভাগের পরিচালক শাহরিয়ার আলম শিপার এবং ফাইন্যান্স বিভাগের পরিচালক মোস্তফা জামিল।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক ইউকের সভাপতি মিয়া মো. তরুন, অ্যাকাউন্ট্যান্ট আব্দুল হান্নান মিয়াজী, তাওহীদুল করিম মুজাহিদ, কবি সাঈদ চৌধুরী, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, নুরুল আফসার, বদরুজ্জামান বাবুল, ড. মোজাম্মেল হোসাইন, জুবের আহমদ আহাদ, আব্দুল্লাহ আল মুনিম, ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, ব্যারিস্টার ইমরুল হাসান, ব্যারিস্টার আনসারুল আলম চৌধুরী, ব্যারিস্টার সৈয়দ তাসবীর হাসান, ব্যারিস্টার আব্দুর রউফ, অ্যাকাউন্ট্যান্ট আশরাফ পারভেজ, অ্যাকাউন্ট্যান্ট মুহাম্মদ ইউসুফ আলী, এমদাদুল হক, মুদ্দাস্সির আলী, আলাউদ্দিন আল আজাদ, মুনির আহমদ খান ও কাজী নাজমুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যারিস্টার আরিফুল কবির চৌধুরী। পরে জুলাইয়ের শহীদদের স্মরণে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট ইসলামী সঙ্গীতশিল্পী নাওসাদ মাহফুজ।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত অতিথি সাদিক কাইয়ুমকে বরণ করে নেন। স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ও টিম সদস্যদের পরিচয় করিয়ে দেন।

প্রায় শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সাদিক কাইয়ুম অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পড়ুনঃ  বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সভায় বক্তারা বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের ভবিষ্যৎ কার্যক্রমের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here