Home কমিউনিটি ইস্ট লন্ডনে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ইস্ট লন্ডনে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

87
0

ইস্ট লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুপুরে একগুচ্ছ রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপা চক্রবর্তী।

উদ্বোধনের পর সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। উদয় শংকর দুর্জয়-এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শামীম আজাদ, রূপা চক্রবর্তী, আনিসুজ্জামান, মোহাম্মদ ইকবাল এবং আবু মকসুদ।

প্রচণ্ড গরম উপেক্ষা করে বিপুল সংখ্যক বইপ্রেমী ও দর্শনার্থী মেলায় অংশ নেন। বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি আয়োজন করা হয়েছে সাহিত্যবিষয়ক সেমিনার, বিলেতে বসবাসরত বাঙালি কবিদের কবিতা পাঠ এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুনঃ  ইষ্ট হ্যান্ড চ্যারিটির উদ্যোগে কর্মশালা অনুস্টিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here