Home কমিউনিটি ইনকিলাব মঞ্চ ইউকে’র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

ইনকিলাব মঞ্চ ইউকে’র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

25
0

লন্ডন, ২ জুলাই ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ সাংস্কৃতিক-নাগরিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ ইউকে-এর কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত স্বেচ্ছাসেবী নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এ কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১০ জুন অনুমোদিত এই কমিটি যুক্তরাজ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ন্যায়, ইনসাফ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বার্তা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবে।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদ, সাংস্কৃতিক আগ্রাসন ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষে জনমত গড়ে তোলা। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা জানান, কয়েক মাস আগে যুক্তরাজ্য শাখার কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদের অংশগ্রহণ এবং শুভানুধ্যায়ীদের পরামর্শের ভিত্তিতে প্রাথমিকভাবে এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে যুক্তরাজ্যের আরও বিভিন্ন শহরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সংগঠনের পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যুক্তরাজ্যের প্রতিটি শহরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ইনকিলাব ও ইনসাফের বার্তা পৌঁছে দেওয়া এবং শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি সংরক্ষণে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের সময়, শ্রম ও সহযোগিতা কামনা করা হয়।

এ সময় সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা; ন্যায়, সমতা ও আইনের শাসনের ভিত্তিতে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন; সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন; বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণ ও শক্তিশালীকরণের পক্ষে সচেতনতা সৃষ্টি; এবং ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে পর্যায়ক্রমে “মার্চ ফর ইনসাফ – ইউরোপ” কর্মসূচি বাস্তবায়ন।

পড়ুনঃ  বেনেকো ফিনান্সিয়াল সার্ভিসেস এর ১০তমপ্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চ ইউকে’র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিও প্রকাশ করা হয়। এতে মোহাম্মদ বেলাল হোসাইন আহ্বায়ক এবং আজিজুল করিম সাধারণ সম্পাদক ও লন্ডন (লিড) প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক এবং আঞ্চলিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিস্তৃত কমিটি ঘোষণা করা হয়।
ইনকিলাব মঞ্চ ইউকে

কার্যনির্বাহী কমিটি (অনুমোদনের তারিখ: ১০ জুন ২০২৬ | মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত)

আহ্বায়ক

  • মোহাম্মদ বেলাল হোসাইন

সাধারণ সম্পাদক ও প্রতিনিধি

  • আজিজুল করিম

সদস্য সচিব ও প্রতিনিধি

  • আব্দুল বাসেত — নর্থ ইংল্যান্ড ও স্কটল্যান্ড
  • রফিক হান্নান — সাউথ ওয়েস্ট (বাথ, ব্রিস্টল ও প্লাইমাউথ)
  • জুবের আব্দুল্লাহ — বার্মিংহাম
  • মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লেস্টার
  • আমিনুল ইসলাম — নিউক্যাসল
  • ড. ইপসিতা ইভা — অক্সফোর্ড
  • অ্যাশ চৌধুরী — সাউথএন্ড-অন-সি

দপ্তর সম্পাদক

  • মহিউদ্দিন মনজুর

সাংগঠনিক সম্পাদক (লন্ডন)

  • ড. কামরান নাকিব

সদস্য সচিব

  • মাহফুজুর রহমান মিসবাহ— কভেন্ট্রি
  • এমডি এস. আর. সাজিদ — লন্ডন
  • এমডি আমদাদুল হক পারভেজ— লন্ডন
  • নাকিব চৌধুরী — লন্ডন
  • আশিক রহমান— লন্ডন
  • ময়নুল হোসেন— সান্ডারল্যান্ড
  • মাসুদ রাইহান লিয়ন — ওয়েলস

প্রতিনিধিবৃন্দ

  • আবুল এইচ. চৌধুরী — সাউথ ইস্ট (এসেক্স, নরউইচ ও কেন্ট)
  • আব্দুস সামাদ সায়েম— বেলফাস্ট
  • ফারহাদ — ব্ল্যাকবার্ন
  • শহিদুল হাসান তারেক— ব্র্যাডফোর্ড
  • মো. আশরাফুল আলম গাজী — কোলচেস্টার
  • মো. সালমান— ইস্টবোর্ন
  • মো. তানভীর আফসাল বাপ্পী — লুটন
  • মুহসিন আহমেদ — ম্যানচেস্টার
  • সাহরুল চৌধুরী — ওল্ডহ্যাম
  • মোহাম্মদ নুরুল আমিন — স্কানথর্প (হাল, লিংকন ও গ্রিমসবি)
  • আহমেদ জামী— ব্রাইটন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে যুক্তরাজ্যের আরও বিভিন্ন শহরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন প্রতিনিধি ও সদস্য অন্তর্ভুক্ত করা হবে এবং প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here