Home কমিউনিটি জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি অধ্যাপক কামরুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি অধ্যাপক কামরুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম

19
0

ঢাকা, ১ আগস্ট: ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিয়াম মিলনায়তনে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পান ৫৮৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পান ৭২১ ভোট।

এছাড়া নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন—

  • সহ-সভাপতি (জালালাবাদ): মো. এহছানে এলাহী (৮৭৬)
  • সহ-সভাপতি (সিলেট): তোফায়েল খান (৮৭৩)
  • সহ-সভাপতি (মৌলভীবাজার): আব্দুল মজিদ চৌধুরী (৮১৮)
  • সহ-সভাপতি (সুনামগঞ্জ): আকবর হোসেন মঞ্জু (৮৬৬)
  • সহ-সভাপতি (হবিগঞ্জ): আনোয়ার হোসেন চৌধুরী (১০৫৮)
  • সহ-সভাপতি (মহিলা): ডা. সামিয়া মুবিন (১০৪৭)
  • কোষাধ্যক্ষ: রিপন কবির লস্কর (৭৮৭)
  • যুগ্ম-সাধারণ সম্পাদক-১: জাকির হোসেন (৮২২)
  • যুগ্ম-সাধারণ সম্পাদক-২: অ্যাডভোকেট আবুল কালাম (৮১৫)
  • দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম সজল (৯০৭)
  • সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০)
  • শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক: নেছার আলী (৯২৫)
  • ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক: ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮)
  • মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭)
  • আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক: মো. মিজানুর রহমান (৭৬২)
  • চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক: ডা. আবুল কালাম চৌধুরী (৯০৯)

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঐতিহ্য, ঐক্য ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বৃহত্তর সিলেটবাসীর স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুনঃ  টাওয়ার হ্যামলেটসে বসানো হচ্ছে ২০০০ ইলেকট্রিক কার চার্জিং পয়েন্ট — প্রকল্পের কাজ উদ্বোধন করলেন মেয়র লুৎফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here