নর্থ ওয়েলস বাংগর সিটি কাউন্সিলের লিবডেম ভাইস চেয়ারম্যান সাবেক কাউন্সিলার ও বৃটিশ পার্লামেন্টে ২০১৫ সালের একজন এমপি প্রার্থী ছিলেন মোহাম্মদ সুলতান প্রায় ৬৫ বছর বয়সে আজ বুধবার সকাল ১১টা ৫ মিনিটে বাংগর তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মোহাম্মদ সুলতান ছিলেন একজন বিশিষ্ট কমিউনিটি বাক্তিত্ব ও সমাজসেবী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের মোকামদোয়ারের মরহুম আব্দুর রহমানের ২য় ছেলে।
মরহুম আব্দুর রহমান সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা।
তিনি গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিলের নর্থ রিজিওয়নের একজন উপদেষ্টা সদস্য এছাড়াও বাংগর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান।
তিনি দেশে বিদেশে অনেক সমাজসেবী সংগঠন বিশেষ করে নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির ফাউন্ডার পার্মানেন্ট ডোনার মেম্বার ও সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের একজন ফাউন্ডার পেট্রন হিসেবে অনেক অবদান রেখে গেছেন।
এখানে উল্লেখ্য মোহাম্মদ সুলতান ও তার চাচাতো ভাই মোহাম্মদ সুলেমান নর্থ ওয়েলস বাংগর সিটির ১৯৯০ সালের স্বনামধন্য “মহাভারত” রেস্টুরেন্টের সত্বাধিকারী ছিলেন এছাড়াও নর্থ ওয়েলসের পোটমার্ডগ শহর সহ আরো কয়েকটি রেস্টুরেন্টে পার্টনার ছিলেন।
ও বিশেষ করে কাটারিং জগতে বৃটেনে অসামান্য অবদান রেখে ছেন।
মিছবাহ জামাল পরিবারের পক্ষে আমার ছোট বোনের জামাই’র জন্য দোয়া কামনা করছি।






