Home কমিউনিটি যুক্তরাজ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিনকে সংবর্ধনা

যুক্তরাজ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিনকে সংবর্ধনা

51
0

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য সফররত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল উদ্দিনের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে।

সোমবার (১৭ আগস্ট) পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁর হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান। সাধারণ সম্পাদক মঈনুল চৌধুরী হেলাল অনুপস্থিত থাকায় অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আবদুল ওয়াদুদ দীপক।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শেখ ফারুক আহমেদ। পরে অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ—প্রধান কোষাধ্যক্ষ ড. রফিক হায়দার, প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছুটন এবং সহ-সভাপতি আবদুল মুনিম জাহেদী কেরল—প্রধান অতিথি ফয়সাল উদ্দিনকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক কে.এম. আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কাউন্সিলর ফয়েজুর রহমান, কাউন্সিলর রীতা বেগম, বাংলাদেশ সেন্টারের মেম্বারশিপ সেক্রেটারি জবরুল ইসলাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ড. সৈয়দ মাসুক আহমেদ, ওসমানী বিমানবন্দর বাস্তবায়ন অ্যাসোসিয়েশন ইউকের মহাসচিব আবদুর রব এবং চিংফোর্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি গয়াছুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমে ফয়সাল উদ্দিনের অবদান এবং তাঁর যুক্তরাজ্য সফরকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের সদস্য আবুল হোসেন, দিলাল আহমেদ, মিজানুল চৌধুরী ও নাসিম আহমেদ চুনু বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে বিশিষ্ট লেখক ও সাংবাদিক কে.এম. আবু তাহের চৌধুরী কোনো ধরনের বিলম্ব না করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

পড়ুনঃ  প্রফেসর আব্দুল হান্নানের সাথে সলিসিটার মোহাম্মদ আবুল কালামের সৌজন্য সাক্ষাৎ

সমাপনী বক্তব্যে ফয়সাল উদ্দিন সুন্দর ও আন্তরিক আয়োজনের জন্য গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশে-বিদেশে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া সকল অনাবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে চলমান প্রচেষ্টার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here