শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য পদে গ্রেড-২ মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।
২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় ড. এম. মুজিবুর রহমানের এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তবে এ সময় তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।
ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, Technical and Vocational Education and Training (TVET), quality assurance এবং institutional governance ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদ, vocational education leader, policy expert ও institutional development professional।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-কনভেনর। তাঁর রয়েছে উল্লেখযোগ্য একাডেমিক সাফল্য। তিনি BSc Honours-এ First Class এবং MSc-তে First Class First অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের University of Bristol থেকে PhD সম্পন্ন করেন। এছাড়া University of Nottingham ও University of Bath-এ Postdoctoral Research সম্পন্ন করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনে City & Guilds ও NCFE-approved centre পরিচালনা ও ব্যবস্থাপনার মাধ্যমে vocational education এবং skills development ক্ষেত্রে তাঁর বাস্তব ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে UK Ofqual-regulated awarding organisations-এর অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত vocational qualifications প্রদান করা হয়।
দীর্ঘ পেশাগত জীবনে ড. মুজিব দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষার মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিয়ে কাজ করেছেন। তাঁর নতুন দায়িত্বে এই অভিজ্ঞতা জাতীয় দক্ষতা উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যক্তিগত জীবনে ড. মুজিব দুই সন্তানের পিতা। তাঁর বড় ছেলে সাইমুর মুজিব রহমান সম্প্রতি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে BA Honours ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে লন্ডনে আন্তর্জাতিকভাবে সুপরিচিত investment banking ও financial services প্রতিষ্ঠান Jefferies Financial Group Inc.-এ পেশাগত কর্মজীবন শুরু করেছেন।
ড. মুজিবের ছোট ছেলে রাফি মুজিব রহমান A-Level-এ সফলতার পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিকভাবে সুপরিচিত investment banking ও financial services প্রতিষ্ঠান Goldman Sachs-এ Applied Finance বিষয়ে undergraduate শিক্ষার জন্য একটি prestigious apprenticeship-এর সুযোগ পেয়েছেন।
ড. এম. মুজিবুর রহমানের এনএসডিএ’র সদস্য পদে নিয়োগে তাঁর দীর্ঘদিনের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।




