Home কমিউনিটি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে নির্বাচনে গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে নির্বাচনে গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

23
0

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাজ্য:
যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আসন্ন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা করা হয়েছে রবিবার ২৩ আগস্ট পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে।

সাংবাদিক সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টি ও নির্বাচন কমিটির চেয়ারম্যান রইস আলী, ফাউন্ডার ট্রাস্টি ও পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং ট্রাস্টের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মো. মফিজ খান।

ঘোষিত প্যানেলে চেয়ারম্যান পদে গুলজার খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ পদে মনির আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন প্রফেসর ফরিদ আহমেদ ও কবির মিয়া। সহকারী সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে তুফাজ্জল আলম রয়েছেন।

এছাড়া প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি খালেদ মাসুদ রনি, কালচারাল সেক্রেটারি মদরিস আলী (মফজ্জুল) এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আজিজুর রহমান খান (রাজু), মোহাম্মদ জি. এ. ফয়সাল, মোহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূর।

আগামী ১৮ অক্টোবর ২০২৬ সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা, সমাজসেবা ও প্রবাসী কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে।

নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ঘোষিত গুলজার–কুদ্দুছ–মনির প্যানেলের অধিকাংশ সদস্যই তরুণ প্রজন্মের প্রতিনিধি হওয়ায় নতুন নেতৃত্বের প্রত্যাশাও তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের শিক্ষা কার্যক্রম, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল ও কার্যকর হবে।

পড়ুনঃ  লন্ডনে এডভোকেট মামুন আহমদ রিপনকে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের সংবর্ধনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here