Home কমিউনিটি ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি ও বিজিএম...

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি ও বিজিএম উপলক্ষে প্রস্তুতি সভা

26
0


লন্ডন অফিস: ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে (FNHFS UK)-এর ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা (বিজিএম) উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) লন্ডন সময় সকাল সাড়ে ১১টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান।

সভায় আগামী নভেম্বরে লন্ডনে সংগঠনের ২০ বছর পূর্তি ও বিজিএম আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। অনুষ্ঠানকে সফল ও সার্থক করার লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। একইসঙ্গে সংগঠনের দুই দশকের কার্যক্রম ও অর্জন তুলে ধরে ২০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সংগঠনের সদস্যদের মধ্যে যারা আগামী কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী, তাদের আগ্রহ ও মতামত তুলে ধরে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মিছবাহ জামাল, জয়েন্ট সেক্রেটারি ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান।

সভায় উপস্থিত ছিলেন ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিছবাহ জামাল, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী, সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন, ড. জাকির খান, এম শামসুদ্দিন, প্রফেসর মিছবাহ কামাল, আলহাজ মানিক মিয়া, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, এনায়েত খান, কবির আহমেদ খলকো, ইসলাম উদ্দিন, মনজুরুস সামাদ চৌধুরী মামুন, ফরহাদ হোসেন টিপু, মতিউর রহমান খোকন, ডা. সৈয়দ মাসুক আহমদ, শেখ ফারুক আহমেদ, শামীম লোদী, আব্দাল মিয়া ও মোহাম্মদ ওয়ারিছ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ২০ বছর পূর্তি ও বিজিএম অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে সংগঠনের সভাপতি আহমদ উস সামাদ চৌধুরী জেপি সভায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সংগঠনের ২০ বছর পূর্তি ও বিজিএম সফল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং গঠিত প্রস্তুতি কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

পড়ুনঃ  ইস্ট লন্ডনে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here