বর্তমান সময়ে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মতো বিচক্ষণ ও দূরদর্শী -আদর্শিক চরিত্রের একজন নেতার অভাব পরিলক্ষিত হয়।তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে রণকৌশলে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।বাঙালি জাতি মুক্তিযুদ্ধে তাঁর এই অসাধারণ অবদানকে চিরদিন স্মরণ রাখবে।
গত ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৬টায় নিউইয়র্ক -এর গ্রীণ টার্চ সেন্টারে (২য় তলা) আয়োজিত সামাজিক -সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম আয়োজিত ছড়া -কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক -সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম,নিউইয়র্ক -এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা -শিক্ষক-কবি অবিনাশ চন্দ্র আচার্য -এর সভাপতিত্বে প্রধাণ অথিতি ছিলেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবী, লেখক ময়নুল হক চৌধুরী হেলাল।বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রীণ টার্চ্-এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা লিয়াকত এলাহী,সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।
ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন:জাতীয় যাদুঘর-এর সাবেক কর্মকর্তা এম এ সাদেক,মাসিক প্রজ্ঞা-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা,কবি-প্রফেসর শুধাংশু মন্ডল,এডভোকেট বদরুল এম. চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন (B.L.F),শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি -এর সভাপতি মো:আব্দুল ওদুদ,চিত্রশিল্পী মো:ফজলে আলী কচি,সাবেক ব্যাংকার এ,কে,এম রফিকুল ইসলাম ,রাফিদ য়ামিন আহনাক,মোঃ কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্হাপনায় ছিলেন
স্বদেশ ফোরাম -এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি মুখে আপ্যায়িত করা হয়।






