Home কমিউনিটি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার

32
0




বর্ণিল সাজসজ্জা, বিপুল দর্শনার্থীর উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার ২০২৬। লন্ডনের টেমস নদীর তীরে রেডিসন ব্লু হোটেল, ক্যানারি ওয়ার্ফে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন।
দিশা প্রিমিয়াম রাইসের সৌজন্যে এবং রেডিসন ব্লু হোটেল ক্যানারি ওয়ার্ফের পার্টনারশিপে আয়োজিত এবারের ফেয়ারে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন। বর-কনে ও তাদের পরিবারের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ওয়েডিং সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।
লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের সিইও সোহানা আহমেদ ও ম্যানেজিং ডিরেক্টর আহাদ আহমেদ-এর আয়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের ব্যারিস্টার নাদিয়া আলী। প্রাণবন্ত উপস্থাপনা এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, দিশা প্রিমিয়াম রাইসের ফাউন্ডার সুনিল চন্দরানা, চ্যানেল এস-এর সিইও তাজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল হক, কাউন্সিলর ও সাবেক মেয়র সেলিম চৌধুরী (হ্যারো), কাউন্সিলর সামসুল ইসলাম সেলিম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, বিসিএর সভাপতি অলি খান এমবিই, রহিমা রহমান ও আয়েশা চৌধুরী।
ফেয়ারে এক ছাদের নিচে বিয়ের আয়োজনের বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ও সেবা নিয়ে অংশ নেয় যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে ছিল ব্রাইডাল ও ফ্যাশন, জুয়েলারি ও ডায়মন্ড, লাক্সারি কার, ওয়েডিং ভেন্যু, ক্যাটারিং, ওয়েডিং ডেকোরেশন, মেহেদি, ফটোগ্রাফি এবং অন্যান্য ওয়েডিং সেবা।
দিনব্যাপী আয়োজনে ছিল ফ্যাশন শো, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনের নানা আয়োজন। সংগীত পরিবেশন করেন Mumzy Stranger, Redz, Ash Boi ও Shonkori। তাদের পরিবেশনা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান বেলাল আহমেদ মুরাদ কমেডি পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। তার পরিবেশনায় অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় বাড়তি প্রাণচাঞ্চল্য।
১০ বছর পূর্তি উপলক্ষে এবারের লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এক দশকের পথচলায় এই ফেয়ার ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ওয়েডিং ইন্ডাস্ট্রির ব্যবসায়ী, উদ্যোক্তা ও সেবাদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা ও ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রতিবছর নতুন আয়োজন ও নতুন সম্ভাবনা নিয়ে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থেকে ওয়েডিং ইন্ডাস্ট্রির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। একই সঙ্গে কমিউনিটির সংস্কৃতি, ঐতিহ্য ও বিয়ের আয়োজনের বৈচিত্র্যকে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দর্শনার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সাড়া, সহযোগিতা ও অংশগ্রহণের কারণে এবারের ১০ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজক আহাদ আহমেদ ও সোহানা আহমেদ অনুষ্ঠানে উপস্থিত অতিথি, স্পন্সর, পার্টনার, মিডিয়া, স্টল হোল্ডার, শিল্পী, সহযোগী প্রতিষ্ঠান এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুনঃ  মাইলএন্ড স্টেডিয়ামে ঈদুল আজহা'র জামাত সকাল সাড়ে ৯টায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here