লন্ডন সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বকসি ইকবাল আহমদের সম্মানে লন্ডন বাংলা প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ। সভা পরিচালনা করেন সাপ্তাহিক বাংলা পোস্ট-এর হেড অব প্রোডাকশন সালেহ আহমেদ।
সাংবাদিক তাইসির মাহমুদ, সালেহ আহমেদ ও আহাদ চৌধুরী বাবুর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিলেতের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রবাসী সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পারস্পরিক পেশাগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বকসি ইকবাল আহমদকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর লন্ডন সফরের সাফল্য কামনা করেন। একই সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা দুই দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।
Home কমিউনিটি মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সম্মানে লন্ডন বাংলা প্রেসক্লাবে মতবিনিময় সভা






