Home কমিউনিটি মরহুমা  হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে এর উদ্যোগে...

মরহুমা  হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

38
0



৬ই সেপ্টেম্বর ২০২৬  রোববার ইস্ট লন্ডনে
মরহুমা  হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকের উদ্যেগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মীরপুর হাইস্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক ও মীরপুর  ইউনিয়ন ওয়েলফার ট্রাস্ট ইউকের  ফাউন্ডার চেয়ারম্যন মাস্টার আমীর উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এবং অত্র ট্রাস্টের ফাউন্ডার ট্রেজারার মোহাম্মদ কামাল হোসেন ও ট্রাস্টের সদস্য মোসাদ্দেক হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন।
যৌথভাবে নাসিদ পরিবেশন করেন জানহা, নুরিয়া,  আকিফা, ইনারা ও ইছরা।
মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ,মাহমুদা খাতুন, ফুলেছাবেগম, ছালেমা খাতুন,ফাতেমা বেগম সহ সকল মুর্দেগান এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া পরিচালনা করেন ট্রাস্টের ফাউন্ডার সেক্রেটারি মাওলানা হেলালউদ্দীন আহমেদ।


ট্রাস্টের গঠন, লক্ষ, উদ্দেশ্য  তুলে ধরেন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ নূর বকস, দোয়া পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন ষ্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক, বক্তব‍্যের বিষয়বস্তু ছিল— মৃত ব্যক্তি দের জন্য আমাদের কি করা উচিত।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী,  জনাব সিরাজুল ইসলাম, জনাব তোফায়েল আহমেদ।
অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন,  আব্দুল আউয়াল, সালমান হোসেন
মিছবাহ উদ্দিন,  ছালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলাম প্রমূখ।


সভাপতির বিদায়ী বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুনঃ  শেখ মুজিবুর রহমানের উপরে নির্মিত ১০টি নতুন বাংলা গানের অ্যালবাম প্রকাশনা ও বিশেষ সঙ্গীতানুষ্ঠাণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here