Home কমিউনিটি লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো সম্মাননা অনুষ্ঠান

লন্ডনে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো সম্মাননা অনুষ্ঠান

64
0

শতাধিক গুণীজনকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান, কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি

লন্ডন, ২১ সেপ্টেম্বর: পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুয়েট হলে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আয়োজিত এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান।

সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে গোলাপগঞ্জ তথা সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সমাজ ও কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শতাধিক গুণীজনকে অ্যাওয়ার্ড ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুসতাক আহমেদ।

অনুষ্ঠানে লক্ষনাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক নুকুল চক্রবর্তীসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের স্বীকৃতি ব্যক্তিগতভাবে আনন্দের পাশাপাশি সমাজ ও কমিউনিটির জন্য আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়।

সম্মাননা প্রাপ্তদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, আয়োজক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকরা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পড়ুনঃ  সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের অনলাইন নির্ভরশীলতা কমাতে ইস্ট হ্যান্ডস চ্যারিটির কর্মশালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here