গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও নির্বাচন কমিশনের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডন থেকে প্রচারিত এলবি২৪-এর ম্যানেজিং এডিটর ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
এক অভিনন্দন বার্তায় সাংবাদিক ক্যারল নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গোলাপগঞ্জের সাংবাদিকতা, গণমাধ্যম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে প্রেসক্লাবের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বিশেষভাবে তাঁর বাল্যবন্ধু ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলোয়ার হোসেনসহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: এনাম আহমদ
সিনিয়র সহ-সভাপতি: আব্দুল আজিজ খান
সহ-সভাপতি: মো. বদরুল আলম
সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান চৌধুরী
সহ-সাধারণ সম্পাদক: আব্দুল আজিজ বাবর
দপ্তর সম্পাদক: অলিউর রহমান তামিম
কোষাধ্যক্ষ: আনোয়ার হুমায়ুন
প্রচার সম্পাদক: ফাহিম আহমদ
ক্রীড়া সম্পাদক: তামিম আহমদ
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ফাহাদ হোসাইন
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সামিল হোসেন
প্রকাশনা সম্পাদক: সাকেল উদ্দিন
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: সালমান কাদের দিপু
কার্যনির্বাহী সদস্য:
১. মোহাম্মদ জাবের আহমদ
২. বাবর জোয়ারদার
৩. মাহদী রহমান
৪. এম. আব্দুল জলিল
সাংবাদিক ক্যারল নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও দায়িত্ব পালনে আন্তরিকতা কামনা করে গোলাপগঞ্জ প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।






