Home কমিউনিটি ফারুক-রাসু জুটি ইউকে ডাবল ক্যারম চ্যাম্পিয়ন

ফারুক-রাসু জুটি ইউকে ডাবল ক্যারম চ্যাম্পিয়ন

45
0


লন্ডন প্রতিনিধি:
যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউকে ডাবল ক্যারম চ্যাম্পিয়ন টুর্নামেন্টে ফারুক-রাসু জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে তারা লুটনের মুন্না-খালেদ জুটিকে পরাজিত করে শিরোপা জয় করে।

বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সিইজি ইউকের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট মঙ্গলবার ৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৭০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ফারুক-রাসু জুটি চ্যাম্পিয়ন এবং লুটনের মুন্না-খালেদ জুটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ক্যারম, যা অনেকের কাছে ‘ফিঙ্গার বিলিয়ার্ডস’ নামেও পরিচিত, দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি টেবিলটপ ইনডোর খেলা। বর্তমানে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও খেলাটি জনপ্রিয় হয়ে উঠেছে। অবসর ও বিনোদনের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ক্যারম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ খেলাকে ঘিরে আগ্রহ আরও বাড়ছে।

টুর্নামেন্টের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সেলিম উদ্দিন, মইন উদ্দিন আনসার, শামীম আহমদ, কয়েস মিয়া, আঙ্গুর আলী ও খাইরুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং যুক্তরাজ্যে ক্যারম খেলাকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা ও সার্বিক ভূমিকার জন্য পূর্ব লন্ডনের ক্রীড়া ব্যক্তিত্ব আনফর ভাইয়ের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পড়ুনঃ  ২৮ অক্টোবরের নৃশংস ঘটনার হুকুমদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের বিচার হওয়া উচিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here