Home কমিউনিটি সাংবাদিকতায় নতুন দিগন্তের প্রত্যয়ে লন্ডনে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

সাংবাদিকতায় নতুন দিগন্তের প্রত্যয়ে লন্ডনে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

61
0

লন্ডন থেকে এম জি কিবরিয়া।

পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ব্রিটেন ও ইউরোপের সর্বাধিক প্রচারিত বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর ‘ওয়ার্কশপ অ্যান্ড গেট-টুগেদার’।

মঙ্গলবার লন্ডনে চ্যানেল এস-এর স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সরাসরি এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশ নেন।

চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এর সভাপতিত্বে এবং হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের সঞ্চালনায় কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনা এবং সম্প্রচারের মানোন্নয়ন নিয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এবং ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী।

প্রতিনিধিদের সামনে সাংবাদিকতা সংক্রান্ত নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন হেড অব নিউজ মিল্টন রহমান, এক্সিকিউটিভ এডিটর মুশতাক বাবুল, সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর জাকি রেজওয়ানা আনোয়ার, সিনিয়র প্রডিউসার আব্দুল আহাদ এবং সাংবাদিক হাসান রহমান l

সমাবেশে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার নিয়ে বিশেষ প্রেজেন্টেশন দেন চ্যানেল এস এর প্রডিউসার মার্স শিপলু, হেড অব গ্রাফিক্স এইচ এম মাহিদি এবং হেড অব ডিজিটাল আসাদুজ্জামান চৌধুরী জীবন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। অনুষ্ঠানের শেষ পর্বে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এবং ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী।

প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আনন্দঘন ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

পড়ুনঃ  বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET)  ইসি বোর্ড এর প্রথম মিটিং অনুষ্ঠিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here