Home ধর্ম ঢাকায় মন্ত্রী ও এমপিদের সাথে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতির বৈঠক

ঢাকায় মন্ত্রী ও এমপিদের সাথে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতির বৈঠক

25
0

প্রবাসীদের ভোটাধিকার ও দ্বৈত নাগরিকদের ভোটে অংশগ্রহন নিশ্চিত করণসহ প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান

১লা নভেম্বর ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এবং একাধিক সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফরত যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক ও সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসাইন। পৃথক পৃথক সাক্ষাৎকালে তিনি বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নানা বিড়ম্বনতা ও সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেন। এসময় তিনি নবগঠিত সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের অবহিত করেন।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় আইনমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে পরিষদের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেইন এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস প্রমুখ।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত পৃথক সাক্ষাতে জাজ বেলায়েত হোসেইনের সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস।

এ ছাড়া সফরকালে তিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

সাক্ষাৎকালে পরিষদের সভাপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস ও কর্মরত রয়েছেন। এসব প্রবাসীর মধ্যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবাধিকার সুরক্ষার আন্দোলনেও প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি এসময় বলেন, প্রত্যেক প্রবাসী মূলত ওইসব দেশে বাংলাদেশের অ্যাম্বেসেডর।
প্রবাসীদের নানারকমের হয়রানির কথা উল্লেখ করে তিনি মন্ত্রিদের বলেন, দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও প্রবাসীরা তাঁদের প্রাপ্য অধিকার ও মর্যাদা বঞ্চিত হন এবং জায়গায় জায়গায় অবহেলা ও হয়রানির শিকার হন। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সেবা পেতে ভোগান্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জাজ বেলায়েত হোসেইন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে রাষ্ট্র গর্ব করা হয়। অথচ, কোন সরকারের আমলেই প্রবাসীদের মৌলিক সমস্যা গুলোর সমাধানের উদ্যোগ দেখা যায় না। বর্তমান নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রবাসীরা নিজের দেশ, সম্পদ ও আত্মীয়স্বজন রেখে বিদেশে যান। অনেকে এসে দেখতে তাদের সম্পদ বেহাত হয়ে গেছে। প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। 

সকল প্রবাসীকে দ্রুত ভোটার তালিকাভুক্ত করে নিজ-নিজ অবস্থান থেকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসী বাংলাদেশিদের নির্বিঘ্নে ভোটে অংশ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এই নিয়ম নেই যে, দ্বৈত নাগরিত্ব থাকালে ভোটে অংশ নিতে পারবে না। এ সময় তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে বলেন, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী ৩টি দেশের নাগরিকত্ব রয়েছে। ফ্যান্সে নিজ দেশের প্রবাসীরা ভোটে অংশ নিতে পারে এবং এমন ৯জনের বেশি সংসদ সদস্য রয়েছেন যারা দ্বৈত নগারিক এবং প্রবাসী। তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িতদ্ব পালন করছেন। অথচ বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় প্রবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা, বিমানবন্দরে প্রবাসীদের প্রাপ্য নাগরিক অধিকার সুনিশ্চিত করা, দূতাবাস ও হাইকমিশনের সেবার মান বৃদ্ধি এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রীদ্বয় ও সংসদ সদস্যরা মনোযোগ দিয়ে তার কথা গুলো শোনেন এবং সেগুলো সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন ব্যস্ততার মধ্যেও সাক্ষাতের সুযোগ দেওয়া এবং আন্তরিক আতিথেয়তার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লন্ডনে গঠিত হয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটির সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন বর্তমানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি সরকারের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরছেন।

পড়ুনঃ  ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : বন্ধু কেমন হওয়া উচিত?

-প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here