Home বাংলাদেশ সাবেক ১৭ মন্ত্রী ও ৯ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ১৭ মন্ত্রী ও ৯ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

236
0

অনীনম ও দুর্নীতির অভিযোগে সাবেক শেখ হাসিনা সরকারের ১৭ মন্ত্রী ও ৯ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে, ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার দুপুরে এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে জানিয়েছেন, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা জানতে পেরেছে যে, দুর্নীতি ও অনিয়মে জড়িত সাবেক ১৭ মন্ত্রী ও ৯ সংসদ সদস্য বিদেশে পালানোর চেষ্টা করছেন। এই কারণে দুদক তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে।

পিপি মীর আহমেদ আলী সালাম বলেন, শুনানির পর আদালত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

যে ১৭ মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং মো. মহিববুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

যে ৯ সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা
সাবেক সংসদ সদস্য মো. এনামুল হক, বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ এবং শেখ হেলাল উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পড়ুনঃ  কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা

পূর্বের নিষেধাজ্ঞার আওতায়, ২৯ আগস্ট সাবেক ৯ মন্ত্রী ও ৫ সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই ব্যক্তিরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন তালুকদার, মামুনুর রশিদ, কাজিম উদ্দিন, নুরে আলম চৌধুরী ও জিয়াউর রহমান।

গত রোববার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী, কন্যা ও ছেলেসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here