Home কমিউনিটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময়...

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের সমস্যা ও সমাধান নিয়ে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

126
0

লন্ডন, ৫ জুলাই ২০২৫: অনাবাসী বাংলাদেশীদের নানা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি)। মঙ্গলবার লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত এই সভায় যুক্তরাজ্যের পঞ্চাশেরও বেশি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অ
সভায় আলোচনার মূল বিষয়গুলো ছিল—প্রবাসীদের জন্য প্রবাস থেকেই ভোটাধিকার নিশ্চিত করা, বিমানের টিকিট সংক্রান্ত ভোগান্তি, বাংলাদেশ বিমানের ভাড়ায় বৈষম্য, বিদেশি এয়ারলাইন্সগুলোকে সিলেটসহ দেশের অন্যান্য বিমানবন্দরে অবতরণের সুযোগ প্রদান এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ করা। এছাড়াও প্রবাসীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জবর-দখলের সমস্যা এবং তার প্রতিকারের বিষয়েও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিপিকেপি চেয়ার আলহাজ এম এ বারী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক বাবুল। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন ট্রেজারার ডা. মাসুক আহমেদ।

সভায় বক্তারা একযোগে দাবি আদায়ে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। উপস্থিত উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বিপিকেপির প্রধান উপদেষ্টা শাহগীর বখত ফারুখ, উপদেষ্টা আহমেদ উস সামাদ জেপি ও আজিজ চৌধুরী, মাইন উদ্দিন আনসার, আশিকুর রহমান, পারভেজ কোরেশী বি.ই.এম।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বশির আহমেদ বি.ই.এম, এম এ মুনিম ওবিই, অলী খান এমবিই, তফাজ্জল মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাইসির মাহমুদ, সাবেক স্পিকার খালেদ সাইফুদ্দিন,সাবেক স্পিকার আহবাব হুসেইন,মেসবাহ জামাল, আবুল হুসেইন,মসুদ আহমেদ, ব্যারিস্টার লুতফুর রহমান, অহিদ উদ্দিন, সিরাজ হক, ডা. শাহনুর খান, রহমত আলি,সিরাজুল বাসিত চৌধুরী সহ অনেকে ।সভায় সমাপনি বক্তব্য রাখেন বি পি কে পির সহ সভাপতি আয়শা চৌধুরী।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার আদায়ে একটি জাতীয় পর্যায়ের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার, গ্রেটার সিলেট কাউন্সিল, লন্ডন বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে সহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পড়ুনঃ  জুলাই ঘোষণায় প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত না করা দেড় কোটি প্রবাসীদের হতাশ করেছে

সভা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়, প্রবাসীদের অধিকার রক্ষায় ধারাবাহিক কর্মসূচি এবং বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ অব্যাহত রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here