Home কমিউনিটি জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার হিফজ শাখা পরিদর্শনে বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ

জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার হিফজ শাখা পরিদর্শনে বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ

15
0

হেতিমগঞ্জ প্রতিনিধি:

২৫ নভেম্বর, বুধবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে অবস্থিত জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার হিফজ শাখা পরিদর্শন করেছেন বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামেয়ার প্রতিষ্ঠাকালীন এমডি, গোলাপগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুল হাসান সাহান এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব রায়হান উদ্দিন।

এ সময় অতিথিরা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষাকার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা জামেয়ার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন।

অতিথিরা ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক, দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুনঃ  লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’-এর আত্মপ্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here