Home কমিউনিটি কাউন্সিল অব মস্কের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন – শামসুল হক চেয়ারম্যান,...

কাউন্সিল অব মস্কের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন – শামসুল হক চেয়ারম্যান, হীরা ইসলাম সেক্রেটারি, জাহেদী ক্যারল ট্রেজারার

177
0

লন্ডন, ১৯ নভেম্বর ২০২৫
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার মসজিদ পরিচালনাকারী শীর্ষ সেবামূলক সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত এ নির্বাচনে সংগঠনের ভোটার (কাউন্সিলর) ও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। তাকে সহযোগিতা করেন কাউন্সিল অব মস্ক-এর সিনিয়র অফিসার আজম খান ও কয়েছ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মায়ুম তালুকদার, কাউন্সিলর সাফি আকা, কাউন্সিলর কামরুল হোসেন, কাউন্সিলর বেলাল উদ্দিন ও কাউন্সিলর ফারুক খান।

নবনির্বাচিত কমিটি (২০২৫–২০২৭):
• চেয়ারম্যান: আলেমে দ্বীন হাফেজ মাওলানা শামসুল হক
• জেনারেল সেক্রেটারি: সিরাজুল ইসলাম হীরা
• ট্রেজারার: সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল
• সিনিয়র ভাইস-চেয়ারম্যান: আলহাজ্ব ফারুক আহমদ
• ভাইস-চেয়ারম্যান: মুহাম্মদ শামসুল হক
• ডেপুটি সেক্রেটারি: মাহফুজ রব
• এক্সিকিউটিভ মেম্বারগণ: মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান।

আগামী দুই বছর এই কমিটি টাওয়ার হ্যামলেটসের মসজিদ পরিচালনার কেন্দ্রীয় সংগঠন ‘কাউন্সিল অব মস্ক’-এর নেতৃত্ব দেবে।

নির্বাচন কমিশনারের বক্তব্য:

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন,

“হোয়াইটচ্যাপেলে ফার-রাইট ও ইউকিপ সমর্থকদের পরিকল্পিত কার্যক্রমের প্রতিক্রিয়ায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সম্প্রদায়ের নিরাপত্তা ও সংহতি নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবে।”

তিনি আরও জানান, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ‘টাওয়ার হ্যামলেটস ইউনিটি ডেমো’ ছিল একটি সংহতি সমাবেশ, যার মূল উদ্দেশ্য ছিল চরম ডানপন্থী গোষ্ঠীর বিভাজনমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং স্থানীয় সম্প্রদায়ের ঐক্য ও সহনশীলতা বজায় রাখা।
তিনি সকল স্থানীয় বাসিন্দা, মুসলিম সম্প্রদায়ের সদস্য ও নাগরিক সংগঠনকে এই ধরনের শান্তিপূর্ণ ঐক্য উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

পড়ুনঃ  সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কবি শাহ কামাল আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে

সাধারণ সভার কার্যক্রম:

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান আল্লামা হাফেজ মাওলানা শামসুল হক, এবং পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা।

সভায় উপস্থিত ছিলেন —
ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ,
দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান সলিছিটার আহমেদ মালিক,
হেকনি রোড শাহ পরান মসজিদের ভাইস চেয়ারম্যান নূর বক্স,
বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান আব্দুল বারী,
সেক্রেটারি মঞ্জুর আলি প্রমুখ।

বক্তারা বলেন, আলেম-উলামা ও ইসলামী নেতৃত্বের এ সংগঠনটি শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা টাওয়ার হ্যামলেটসে ড্রাগ, নাইফ ক্রাইম ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং সমাজের প্রতিটি নাগরিককে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বক্তারা মত দেন যে, মসজিদগুলো সামাজিক সচেতনতা ও যুব সমাজের সঠিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here