Home ধর্ম সিলেটে কিশোর অপরাধ প্রতিরোধে রোটারি ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

সিলেটে কিশোর অপরাধ প্রতিরোধে রোটারি ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

11
0

পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ

সিলেট প্রতিনিধি: বাংলাদেশে কিশোর অপরাধের ক্রমবর্ধমান ঝুঁকি, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়ে সিলেটে ‘Juvenile Delinquency in Bangladesh: Crisis and Remedies’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন মিরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারওয়ার মোরশেদ শামীম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রোটারিয়ান পিডিজি শহীদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কিশোর অপরাধের বিভিন্ন কারণ, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক ও মানবিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের চর্চা এবং কিশোরদের ইতিবাচক শিক্ষামূলক, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যার মাধ্যমে কিশোরদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেটের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি ড. তোফায়েল আহমেদ, রোটারিয়ান পিপি ড. নজরুল হক চৌধুরী, রোটারিয়ান পিপি মো. রিয়াজুল ইসলাম, রোটারিয়ান পিপি ভানুজয় দাস, রোটারিয়ান রাহুল সরকার, রোটারিয়ান সাগর বিশ্বাস, রোটারিয়ান আব্দুল মতিন, রোটারিয়ান অ্যাডভোকেট তাজ রেহানসহ রোটারি ক্লাবের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা জোরদারের আহ্বানের মধ্য দিয়ে সেমিনামটি শেষ হয়।

পড়ুনঃ  ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : দুশ্চিন্তা বিভ্রান্তি অশান্তিতে আল্লাহর ওপর ভরসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here