গোলাপগন্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ট্রাস্টের সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর গত ২৯শে জুন সফলভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান সলিসিটার কাওসার হোসেন কুরেশি। শিক্ষা সফর পরিচালনা করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি মুহিবুল হক এবং ট্রেজারার মু. আব্দুল আলী।
উক্ত সফরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য অবলোকন, গ্রেট ইয়ারমাউত বিচ সফর, খেলাধুলা, ইসলামী সংগীত, কৌতুক, কবিতা আবৃতি, নসিহা এবং সর্বশেষ পুরষ্কার বিতরণীর মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট এর সদস্যরা উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।





