Home বিজ্ঞান ও প্রযুক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “AI Navigator 2026” প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “AI Navigator 2026” প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

78
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU) ও যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা Send a Little Hope–এর যৌথ উদ্যোগে এক মাসব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রশিক্ষণ কর্মসূচি “AI Navigator 2026” আজ (১ ফেব্রুয়ারি ২০২৬) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. নুরুল মোমেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Send a Little Hope–এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, যিনি “AI Navigator 2026” কর্মসূচি নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আদিল হাসান চৌধুরী, অধ্যাপক মো. গোলবার হোসেন, মিস্ট-এর সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, Send a Little Hope–এর কান্ট্রি ডিরেক্টর শাদমান সাকিব চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ উদ্দিন খান ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগের জন্য Send a Little Hope–UK–কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও Send a Little Hope–এর মধ্যে একটি তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

“AI Navigator 2026” কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক AI জ্ঞান, দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল যুগে ক্যারিয়ার প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধি করা।

“AI Navigator” কোর্সের তথ্য জানতে ও রেজিস্ট্রেশনের জন্য সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত দেয়া আছে।
https://academy.littlehope.org.uk/ai-navigator/

পড়ুনঃ  বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here