ঢাকা প্রতিনিধি:
যুক্তরাজ্যের ম্যাসেজ কালচারাল গ্রুপের সাবেক সেক্রেটারি মুহিব রহমানীর বাংলাদেশে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে দেশীয় সাংস্কৃতিক সংসদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ঢাকার একটি হলে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে মুহিব রহমানীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানছুরসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীলরা মুহিব রহমানীর আগমনকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।



