Home কমিউনিটি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মেটারনিটি ক্লিনিক নিয়ে মতবিনিময় সভা

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মেটারনিটি ক্লিনিক নিয়ে মতবিনিময় সভা

81
0

লন্ডন: রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ‘আত্-তাকওয়া’ প্রকল্পের আওতাধীন মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম, সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেটারনিটি ক্লিনিকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রকল্পটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও অগ্রগতির ওপর একটি ভিডিও উপস্থাপন করা হয়।

সভায় বক্তারা মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

আলোচনায় ফান্ড রেইজিংয়ের লক্ষ্যে বিভিন্ন মসজিদে ভিজিট করা, দ্রুততম সময়ে সকল ট্রাস্টি ও লাইফ মেম্বারকে নিয়ে সভা আয়োজন, ট্রাস্টি ও লাইফ মেম্বারের সংখ্যা দ্বিগুণ করা, নিয়মিত সভা এবং কাজের অগ্রগতি সম্পর্কে আপডেট প্রদান, সাধারণ সদস্য গ্রহণের সুযোগ সৃষ্টি এবং চ্যারিটি ডিনারের আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তাব উঠে আসে।

ট্রেজারার আব্দুল হক আবুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মুজিবুর রহমান আছকির।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অ্যাডভাইজার ফরহাদ হোসাইন টিপু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছহুল মুনিম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাদেক আলী, হেলথ অ্যান্ড কেয়ার সেক্রেটারি মিরাজ নানু মিয়া, অর্গানাইজেশন সেক্রেটারি ইকরাম আহমেদ ইলিয়াস এবং মিডিয়া পার্টনার মুহাম্মাদ শরীফুজ্জামান।

ফাউন্ডার মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবুল মিয়া, এম এ মুনিম জাহেদী ক্যারল, শওকত আহমেদ, ইমাম উদ্দিন, হাবিবুর রহমান রুকন, নুমান আহমেদ সায়েক প্রমুখ।

সভায় উপস্থিত সবাই রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মেটারনিটি ক্লিনিকসহ জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুনঃ  বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে‘র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here