Home কমিউনিটি শেকড়ের টানে লন্ডনে পাইগাঁওবাসীর মিলনমেলা!

শেকড়ের টানে লন্ডনে পাইগাঁওবাসীর মিলনমেলা!

97
0

যুক্তরাজ্যের লন্ডনের চ্যাডওয়েল হিথে অনুষ্ঠিত হয়েছে সিলেটের পাইগাঁও গ্রামের প্রবাসীদের উদ্যোগে এক আনন্দঘন মিলন মেলা। রোববার (১৩ সেপ্টেম্বর) চ্যাডওয়েল সেন্ট্রাল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বসবাসরত পাইগাঁও গ্রামের শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও নতুন প্রজন্মের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দীর্ঘদিন পর গ্রামের মানুষ একত্রিত হয়ে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রবাসে বসবাস করলেও নিজেদের গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে গ্রামের ঐতিহ্য ও শিকড়ের পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।

আয়োজকরা জানান, পাইগাঁও গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বৃদ্ধি, ঐক্যবদ্ধভাবে গ্রামের উন্নয়নে কাজ করা এবং প্রবাসেও গ্রামের ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ক ধরে রাখাই ছিল এ মিলন মেলার মূল উদ্দেশ্য।

মিলন মেলায় মো. শামসুল হক, আসকর আলী, আরজ মিয়া, নজরুল হক, আব্দুল আলিম, নাজির আহমেদ, কবির আহমেদ, মো. শাহ মোনির উদ্দিন, মুহাম্মদ আলী, খাইরুল হক, ইমাম হোসেন আলী, হুসেন আহমেদ সুমন, আজাদ মিঞা, মুজাকিকর, হামজা, জাকারিয়া, ফয়সল, নাঈম ও হুসেন আহমেদসহ পাইগাঁও গ্রামের আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এ ধরনের মিলন মেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান উপস্থিতরা। পাশাপাশি, প্রবাসে থেকেও পাইগাঁও গ্রামের উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পড়ুনঃ  জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১০ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here