Home কমিউনিটি জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে লন্ডনে সমাবেশ

জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবিতে লন্ডনে সমাবেশ

15
0


২১ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ স্বীকৃতির আহ্বান | আলতাব আলী পার্কে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের দাবি | সরকারের প্রতি আহ্বান জানালেন প্রবাসীরা

লন্ডন, ২১ নভেম্বর ২০২৬:

১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদারমুক্ত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে কমিউনিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত করার দাবিতে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে। সেই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে বক্তারা জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিক জয়নাল আবেদীন এর পরিচালনায় ও  জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে সাবেক প্রেসিডেন্ট ও ক্রয়ডন কাউন্সিল এর সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী সভাপতিত্বে
সমাবেশে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেইন,  বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের, ইউরো বাংলা’র সম্পাদক সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী (ফেরদৌস), কূশাদক্ষ মাওলানা কাজি এমদাদুল হক, সলিসিটর এম ইয়াওর উদ্দিন, প্রফেসর মিসবা কামাল, টিভি সংবাদ পাঠক নজমুল হোসেন,
বর্নবাদি আন্দোলনের বিরোধী নেতা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিল আব্দুস সহিদসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন। জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং ২১ নভেম্বরকে মুক্তাঞ্চল দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান তাঁরা।

সংসদে দাবি উত্থাপন করায় এমপি মুফতি আবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা

জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের এ দাবিটি বাংলাদেশের জাতীয় সংসদে তুলে ধরায় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের প্রতি সমাবেশ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, জাতীয় সংসদে এ দাবি উত্থাপনের মাধ্যমে জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহাসিক গুরুত্ব জাতীয় পর্যায়ে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁরা এ উদ্যোগকে দাবি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জকিগঞ্জবাসীর এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের জাতীয় দায়িত্ব। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে তা শুধু একটি এলাকার মানুষের আবেগ ও গৌরবকে সম্মানিত করবে না, বরং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিকে যৌক্তিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রতি এ দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে তুলে ধরা এবং ঐতিহাসিক ঘটনাবলির রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জকিগঞ্জের এ দাবির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা জকিগঞ্জের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি ২১ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি এবং ২১ নভেম্বরকে স্মরণীয় দিবস হিসেবে প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, ঐতিহাসিক সত্যের স্বীকৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতার চেতনা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সমাবেশ শেষ হয়।

পড়ুনঃ  কারী লাইফ অ্যাওয়ার্ডসও গালা ডিনার যুক্তরাজ্যেরসেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here