Home কমিউনিটি জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশি এন্ট্রাপ্রনার অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশি এন্ট্রাপ্রনার অ্যাওয়ার্ডস ২০২৬

11
0

যুক্তরাজ্যের সফল বাংলাদেশি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান; আয়োজক আকরামুল হোসাইনের প্রশংসা

লন্ডন, ২২ নভেম্বর ২০২৬: বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্রিটিশ বাংলাদেশি এন্ট্রাপ্রনার অ্যাওয়ার্ডস ২০২৬। রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে সফল বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাফল্য, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী উদ্যোগ এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান উদ্যোক্তা মহলে বিশেষ গুরুত্ব বহন করে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তাদের অর্জন ও অবদানকে সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্মের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটির অর্থনৈতিক অগ্রযাত্রায় তাঁদের ভূমিকা তুলে ধরা হয়।

ব্রিটিশ বাংলাদেশি এন্ট্রাপ্রনার অ্যাওয়ার্ডস-এর প্রতিষ্ঠাতা আকরামুল হোসাইন-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আকর্ষণীয়। এমন একটি প্রশংসনীয় আয়োজনের জন্য প্রতিষ্ঠাতা আকরামুল হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকল সফল উদ্যোক্তার প্রতি জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের অর্জন ও সাফল্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে, নতুন উদ্যোগ গ্রহণ করতে এবং নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য উদযাপন ও তাঁদের অবদানের স্বীকৃতি প্রদানের এ ধরনের উদ্যোগ কমিউনিটির ব্যবসায়িক অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুনঃ  লন্ডন আলতাব আলী পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here