Home কমিউনিটি সমন্বিত সাংস্কৃতিক সংসদের ‘প্রকাশনা উৎসব ২০২৭’ অনুষ্ঠিত

সমন্বিত সাংস্কৃতিক সংসদের ‘প্রকাশনা উৎসব ২০২৭’ অনুষ্ঠিত

2
0

সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত হয়েছে ‘প্রকাশনা উৎসব ২০২৭’। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলা একাডেমির বটতলাস্থ নজরুল মঞ্চে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইনকিলাব মঞ্চের আহবায়ক জনাব আব্দুল্লাহ আল জাবির, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, আব্দুল্লাহ আল নোমান, মোঃ ইস্রাফিল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  সাইফুল আরেফিন লেলিন, শরীফ বায়েজীদ মাহমুদ, সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, “সসাসের এই নতুন প্রকাশনা আধিপত্যবাদের বিরুদ্ধে এক অনবদ্য আয়োজন। সুস্থ ও নান্দনিক সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সময়ের দাবি, আর এ ধরনের প্রকাশনা উৎসব নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও মূল্যবোধের পথে অনুপ্রাণিত করবে।” বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর বলেন, “আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকাশনা কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সসাসের এই উদ্যোগ প্রশংসনীয়।

প্রকাশনা উৎসবের উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। দর্শক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা প্রকাশনা উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এমন সৃজনশীল ও মননশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘এসবিবিএস প্রিমিয়ার লীগ ২০২৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here